ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ 

#
news image

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের চান্দপাড়া বাসন এলাকায় এ ঘটনা ঘটে।     স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর ওই এলাকায় ম্যানেল ফ্যাশন নামে সাততলা একটি পোশাক কারখানায় ঝুটের ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলাম জুয়েল ও স্থানীয় বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের অনুসারী ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান তার লোকজন নিয়ে ওই কারখানার ঝুটের ব্যবসা দখল নিতে আসেন। এসময় উভয় পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটনায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল ছাত্র।    জানতে চাইলে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খোঁজ নিয়ে দেখবেন।
 
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। খবর পেয়ে গিয়ে দেখেন ঝামেলা শেষ হয়ে গেছে।    বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বাসন (গাজীপুর) প্রতিনিধি  : 

০৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:07 AM