ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইজতেমায় হামলার হুমকি দেয়া যুবক আটক: জিএমপি কমিশনার

#
news image

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটনের কাপাসিয়া থানা পুলিশ। আটক যুবক রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আটককৃত ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক (নিজামুদ্দিন অনুসারী) মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার মুসল্লীদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। আমরা মুসল্লীদের আশ্বস্ত করতে চাই যে, ইজতেমা নির্বিঘ্নেই চলছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শবে বরাতে লক্ষ লক্ষ মুসল্লী ইবাদত করেছেন, কেউ যেন কোনো গুজবে কান না দেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা বাংলাদেশের অন্যতম বৃহত্তর ধর্মীয় সমাবেশ, যেখানে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লী অংশ নিয়ে থাকেন। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  3:47 PM