ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বৈষম্যবিরোধী মামলাসহ একাধিক আর্থিক লেনাদেনায় অভিযুক্ত রঙ্গু ডিবি হেফাজতে

#
news image

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের এক মামলার আসামী ও একাধিক অভিযোগে অভিযুক্ত এক ব্যাক্তিকে (আসামী) গাজীপুরে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) বিকেলে তাকে ডিবি গাজীপুর কার্যালয়ে নেয়া হয়।

বিষয়টি শনিবার রাতে মুঠোফোনে নিশ্চিত করেন গাজীপুরের ডিবি কার্যালয়ের অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, "তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।"

ডিবি হেফাজতে থাকা অভিযুক্ত ব্যাক্তি হলেন, গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার সাইনবোর্ড ভূষিরমিল এলাকার মৃত কাঞ্চন খা ও ছালেহা দম্পতির ছেলে রঙ্গু মিয়া খা (৪৯)। তার স্থায়ী বসবাস নেত্রকোনার মদন থানার নায়েরপুর এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে নগরীর বাসন থানায় গত বছর ২৮জুলাই ১৪৩, ১৪৪, ১৪৯, ৩২৩, ৩২৬, ৩০২, ১০৯ ও ১১৪ পেনালকোডে ১৮নং মামলা দায়ের করা হয়।

এছারা এই ব্যাক্তির বিরুদ্ধে লেনাদেনার অভিযোগকারিরা হলেন, তাজুল ও ফরহাদ, তারা জানান, রঙ্গুর কাছে ব্যাবসায়ীক লেনাদেনার জের পাওনা পরিশোধের কথা বল্লে তাদের উভয়কে প্রাণ নাশের হুমকি দেয় রঙ্গু। পরে তারা উভয়ে থানায় অভিযোগ দায়ের করেন রঙ্গুর বিরুদ্ধে। এসব অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে পুলিশ ও স্থানীয় বিশ্বস্ত সূত্র জানায়, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে মহানগরীর বাসন থানায় দায়ের করা একাধিক ধারার একটি মামলায় তিনি ৫৬ নং অভিযুক্ত। এছারা তার বিরুদ্ধে নগরীর অন্য থানাতেও অর্থ লেনা-দেনার একাধিক অভিযোগ  এফআইআর রয়েছে বলেও জানা গেছে স্থানীয় একাধিক সূত্রে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন জানায় পুলিশ।

নিজস্ব প্রতিবেদকঃ

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:15 PM