ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

পুলিশ সদস্যকে মহাসড়কে থ্রী-হুইলারে হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় চালক গ্রেপ্তার

#
news image

গাজীপুর জেলার শ্রীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কমল চন্দ্র নামে এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এক অটো-রিকশা চালক। বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকেলের দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত অটোরিকশায় হেঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর  রিকশা-সহ আটক করা হয়েছে চালক জনিকে।
 
আটক অটো চালক জনি আহমেদ (৪০)। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকেই শ্রীপুরের জৈনাবাজার এলাকায় টহলে ছিল মাওনা হাইওয়ে পুলিশের একটি দল। এ সময় ওই অংশে  অটোরিকশা যাচ্ছে দেখে চালককে থামার সিগন্যাল দেয় মাওনা হাইওয়ে পুলিশের কনস্টেবল কমল চন্দ্র। 
 
পরে হালকা গতি কমিয়ে কনস্টেবলের নিকট আসেন চালক। তখন অটোরিকশার হাতলে ধরে মহাসড়কে উঠার কারণ জানতে চান ওই কনস্টেবল । এতে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ অটো চালক জনি অটোরিকশার গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটতে শুরু করেন। এসময় অটোর এঙ্গেলে ধরে ঝুলে থাকা পুলিশ সদস্যকে কয়েক কিলোমিটার টেনে হেঁচড়ে নিয়ে যায় সে। 
 
ভিডিওতে আরও দেখা যায়, অটোরিকশায় থাকা যাত্রী চালককে থামানোর অনুরোধ করলেও তিনি তার কথা অমান্ন করে অটোর গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটে চলেন। পরে খবর পেয়ে  পুলিশ সদস্যের আরেকটি টহল গাড়ি নিয়ে ওই অটো চালককের গতি রোধ করে তাঁকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।
 
এসময় আরেক প্রত্যক্ষদর্শী বলেন,'অটোরিকশায় ঝুলিয়ে মহাসড়কে একজন পুলিশকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাত্রীরা বার বার বললেও গাড়ি থামাননি ওই অটো-রিক্সা (ব্যাটারি চালিত থ্রী-হুইলার) চালক।'
 
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন,' নিয়মিত অভিযান চলাকালে সিগন্যাল না মেনে ওই অটো চালক আইন পরিপন্থী কাজ করেছে। পুলিশ সদস্যকে অটোরিকশায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমরা তাঁকে আটক করেছি। অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফাহিম ফরহাদঃ

২১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:16 PM