ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহী নগরীর উন্নয়ন কাজ  বাস্তবায়নে এডিবি

#
news image

০৮ ফ্রেরুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ  রাজশাহীতে থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার(৭ ফ্রেরুয়ারী)  দুপুরে নগর ভবনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হামিদুল হক, প্রজেক্ট টিম লিডার এসজিডব্লিউইউডি এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব। সভায় সিআরডিপি-৩ প্রকল্পে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা করা হয়। সিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কাজ বাস্তবায়নের কথা জানান প্রকল্প পরিচালক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধিবৃন্দ
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আজকের দিনটি সত্যিই আনন্দের। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে সহায়তা করছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর উন্নয়নে সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। যা দিয়ে রাজশাহী মহানগরীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সিটি মেয়রদের রাজশাহী দেখে আসার জন্য বলেছেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। 
এছাড়াও তিনি  বলেন, সিআরডিপি-৩ প্রকল্পে বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির জন্য আমরা প্রস্তাবনা দিয়েছেন। এরমধ্যে তিনটি খালের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন কাজ রয়েছে। খাল উন্নয়ন সহ বিভিন্ন কাজ জনগণের কল্যানে কাজে লাগবে। যতটুকু পারি আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিব। মি. পুষ্কর শ্রীবাস্তব আমাকে বলেছেন, প্রকল্পে যে পরিমাণ অর্থায়নের তারা ভাবছেন, সেটি আমাদের গ্রহণযোগ্যতা, কাজের দক্ষতা ও জনগণের সুফলপ্রাপ্তি সাপেক্ষে বাড়তে পারে। 
রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হামিদুল হক বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। রাজশাহীকে বদলে দিয়েছেন তিনি। এই বছরের মধ্যেই এডিবির এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। বদলে যাওয়া রাজশাহী মহানগরীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রকল্পের ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মিস অকজু জিওন, এ্যসোসিয়েট প্রজেক্ট এনালিস্ট মিস মারিয়া এ্যাঞ্জেলা মালিহা। অনুষ্ঠানে রাসিকের উন্নয়ন কর্মকান্ডের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর।
সভায় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সাইট সমূহ পরিদর্শন করেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধিবৃন্দ।

রাজশাহী জেলা

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  6:48 PM