ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে প্রাইভেটকারে ষাঁট কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুবক

#
news image

প্রাইভেট কারে পাচারকালে ৬০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
 
অদ্য ২৭ ফেব্রুয়ারি দুপুরে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকা হয়ে জিএমপি গাজীপুরের টঙ্গী অভিমূখে আসছে। 
 
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জিএমপি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমা মাঠের উত্তর পার্শ্বে কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামীকে গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তার ব্যাক্তি চাঁদপুরের শাহরাস্তি থানার খিলাবাজার দৈয়ারা একাতরী গ্রামের শহীদুল্লার ছেলে ফরিদ।
 
এসময় ধৃত আসামীর কাছ থেকে ৬০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১ টি প্রাইভেটকার, ০১ টি স্মার্ট রেজিষ্ট্রেশন সনদ কার্ড, ০১ টি ট্যাক্স টোকেন, ০১ টি ফিটনেস সনদ,  ০১টি ড্রাইভিং লাইসেন্স কার্ড ডুপ্লিকেট কপি,  এবং নগদ ১০০০/- টাকা উদ্ধার করা হয়। 
 
জানা যায় ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারী দরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।   
 
শিকারোক্তিমূলে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম।
 
ফাহিম ফরহাদ :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  7:34 PM