ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এসপি সুভাষ বরখাস্ত

#
news image

ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু সুভাষ চন্দ্র সাহার (সাবেক পুলিশ সুপার, ফরিদপুর জেলা) বিরুদ্ধে বংশাল থানা, ডিএমপি, ঢাকায় রুজুকৃত মামলায় (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আদালত হতে জামিন গ্রহণ করেন। এ মামলায় ২০২৩ সালের ১৭ ডিসেম্বর  অভিযোগপত্র দাখিল এবং ২০২৪ সালের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়। (মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা হতে স্মারক নং-৫৭৩৭০) গত ২০২৪ সালের ২০ আগস্ট হতে পরবর্তী ৬ মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২) বাতিল হয়নি।

সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিজস্ব প্রতিবেদক :

০৪ মার্চ, ২০২৫,  4:54 AM