ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

হবিগঞ্জের মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যের চোরাচালান বিজিবির হাতে আটক

#
news image

হবিগঞ্জ জেলার মাধবপুরে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিল আহমেদ এ তথ্য জানান।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক।
লেফট্যানেন্ট কর্নেল তানজিল বলেন, “৫৫ বিজিবির বিশেষ দল সোমবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। পরে এর ভেতর থেকে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক উদ্ধার করেছে বিজিবি।”

তিনি বলেন, “আটক করা এসব প্রসাধনী ও ট্যাংকের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৮ হাজার ৪০০ টাকা। মামলার পর এগুলো হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হবে।”

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১৮ মার্চ, ২০২৫,  9:11 PM