ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার : গ্রেপ্তার-১

#
news image

পিরোজপুর প্রতিনিধি :
 
 ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে।  আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান পুলিশ শিশু উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। 
 
গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের  মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র। 
 
উদ্ধার শিশু আরিফ (০৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরে পুত্র। 
 
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার ৪ দিন আগে অপহরনকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ তারিখ বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করে। শনিবার রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামী রফিকুলকে আটক সহ শিশুকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যেমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে সনাক্ত করে এবং পুলিশ আরিফের পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেন।   
 
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনাও শেরে  বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪,  10:22 PM