ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

#
news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ও সিপাহিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানায় অভিযানে ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং মনোপিলামেন্ট সূতা জব্দ করে পুড়িয়ে ফেলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম হাসানুর রহমানের নেতৃত্বে রোববার  রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত  বাংলাদেশ কোষ্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর মুন্সীগঞ্জ এর সমন্বয়ে সদর উপজেলার মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ৩ টি অবৈধ জাল তৈরির করখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে অভিযানকালে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৪০ হাজার মনোফিলামেন্ট সূতার  রিল  জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বাসসকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং  মনোপিলামেন্ট সূতা জব্দ করা হয়। পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং কোষ্ট গার্ডের উপস্থিতে জব্দকৃত কারেন্টজাল ধলেম্বরী নদী তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

২৫ মার্চ, ২০২৫,  3:53 AM