ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি

#
news image

বাগেরহাটের ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এতে ঘের মালিকদ্বয়ের ৭ লাখ থেকে ৮লাখ টাকার ক্ষকি হয়েছে।

ক্ষত্রিগ্রস্থ মৎস্য ঘের মালিকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের সিংগাতী এলাকায় কয়েক বছর ধরে পাশাপাশি দুটি ঘেরে মাছের চাষ করে আসছেন সাতশৈয়া এলাকার শেখ মুনছুর আলীর পুত্র শেখ মনিরুল ইসলাম ও শেখ আ: হামিদের পুত্র শেখ আ: হাই বাচ্চু। পাশাপাশি ঘের হওয়ার তারা দুজন রাতে ভাগাভাগি করে ঘের পাহারা দিয়ে থাকেন।

কিন্তু ঈদের ব্যস্ততা ও শারিরীক অসুস্থতার কারণে মঙ্গলবার রাত ১১টার পর তারা কেহ ঘের পাহারা যাননি। এ সুযোগে রাতে চোর চক্রটি দুটি ঘেরে বিষ দিয়ে সাদা ও চিংিড়ি মাছ চুরি করে নিয়ে গেছে। এছাড়া গৈরে অবশিষ্ট যে মাছ ছিল সব বিষের প্রভাবে মারা গেছে ও নষ্ট হয়ে গেছে।  

ঘের মালিক মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে তিনি ঘেরে গিয়ে দেখতে পান তার ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এরপর জাল টেনে দেখেন চিংড়ি সহ বড় সাইজের সাদা মাছগুলো নেই। ঘেরে ভেসে থাকা অবশিষ্ট মাছগুলো জাল দিয়ে টেনে তুলে বিক্রির জন্য তুলে বাজারে পাঠিয়েছেন। ঘেরে বিষ দেওয়ার ফলে তার প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।  পার্শ্ববর্তী ঘের মালিক হাই বাচ্চুর ঘেরে একই অবস্থা। তিনি বলেন, তার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। দুটি ঘেরের ভেড়ীর উপর একটি বিষের খালি বোতল পাওয়া গেছে বলে জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, দুটি মৎস্য ঘেরে বিস প্রয়োগের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি। ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

০৩ এপ্রিল, ২০২৫,  2:21 PM