ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার

#
news image

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর রামপুরা বনস্রী এলাকায় নারী সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে সোয়েব রহমান জিশান (২৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) র‌্যাব-৩ সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয় দুই এপ্রিল রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী: ২০০৩) একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর একাধিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) আজ রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে রমনা থানাধীন বেইলি রোড এলাকা হতে মো. রাইসুল ইসলামকে (২১) এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা হতে মো. কাউসার হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ এপ্রিল, ২০২৫,  5:39 PM