ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাহুবলে জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাত

#
news image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জলাশয় ইজারার সময়কাল নিয়ে বিরোধের জেরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার স্নানঘাট বাজারে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শনিবার রাত ৮টায় প্রথম দফা সংঘর্ষ ও জবেদ আলী নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানায়, স্নানঘাট গ্রামের নায়ের আলীর কাছ থেকে একটি জলাশয় ইজারা নেন একই গ্রামের আইয়ুব আলী। ইজারা গ্রহীতার দাবি তিনি তিন বছরের জন্য পুকুরটি নিয়েছেন; আর ইজারাদাতা বলছেন এক বছরের জন্য।
এদিকে, ইজারাদাতা নায়ের আলীর পক্ষ নেন ইজারা গ্রহীতা আইয়ুব আলীর সহোদর জাবেদ আলী। এ নিয়ে মতবিরোধের জেরে শনিবার রাত ৮টায় প্রতিপক্ষের লোকজন জাবেদকে ছুরিকাঘাত করলে ঘণ্টাখানেকট সংঘর্ষ হয়। ছুরিকাহত জাবেদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে, রোববার ভোর ৬টায় দুই পক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে।

রোববার দুপুরে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, পুকুর ইজারার সময়কাল নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

০৮ এপ্রিল, ২০২৫,  6:42 AM