ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভাঙ্গায় পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, পুলিশি হেফাজতে অভিযুক্ত

#
news image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রামে পিতার বিরুদ্ধে নিজের কন্যাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পিতা মোস্তফা মোল্লা (৫০), তার বাড়ি সদরপুর উপজেলার বাকপুরা গ্রামে।
 
ভুক্তভোগী কিশোরীর নাম সাথী আক্তার, (১৭)। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সে তার পিতার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়।গত ২৭.০৩.২৫ আনুমানিক দুপুর ৩ টার দিকে আমাকে বাড়িতে একা পেয়ে আমার বাবা আমার সাথে খারাপ কাজ করেন।পরে আমি বিষয়টি আমার মাকে জানাই। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
 
রোববার (৬ এপ্রিল ২০২৫) রাতে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।
 
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তকে থানা হেফাজতে নিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
 
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

০৮ এপ্রিল, ২০২৫,  6:50 AM