ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদ প্রকাশের পর বোয়ালমারীতে বাড়ী পুড়ানো আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে মামলা

#
news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুভাষ সাহার (৬০) নামে অসহায় ও স্বামী পরিত্যক্ত সামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মঙ্গলবার (৮ এপ্রিল) মামলা হয়েছে। মামলা নাম্বর ১৩। ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪।

গত ৬ এপ্রিল বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ ছাপা হয়।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দিনমজুর মোসা. সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি গত ৫ এপ্রিল শনিবার মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয় সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ (৫৫)। এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দেয়।

সরজমিন ও এজাহার সূত্রে জানা যায়, সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছে। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি টুকু পাওয়ার জন্য সুভাষ সাহা মরিয়া হয়ে উঠে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।

থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পোড়ানোর ঘটনায় সুভাষ সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফরিদপুর প্রতিনিধি :

০৮ এপ্রিল, ২০২৫,  11:45 PM