ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার(১০এপ্রিল) গ্রেফতারকৃতদের দুুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
গত মঙ্গলবার ও বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার সবকটি ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ৮ জন আসামী গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলেন, চরএলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী  রাজীব খান (৩৫), সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর  এলাকার সাজাপ্রাপ্ত আসামী চন্দন কুমার শীল(৩২), কবিরহাট উপজেলার লামছি এলাকার মাদকসেবী মো. আলা উদ্দিন মিষ্টার(৩৩), মো. সালা উদ্দিন বুলেট(২৫), চর ফকিরা ইউনিয়নের রিয়াদ হোসেন(২২), পন্ডিতের হাট অলি উল্যাহ সাগর(১৯), বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম(১৯), জিয়াউল ইসলাম (৩৮)। গ্রেফতারকৃতদের মধ্যে বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম ও জিয়াউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনমাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে জানান, ওয়ারেন্ট তামিল ও সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি :

১১ এপ্রিল, ২০২৫,  4:15 PM