ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

গাজীপুরে ইন্টারনেট-ডিস ব্যবসা কেন্দ্রিক কৃষক দল নেতাকে কুপিয়ো হত্যা 

#
news image

গাজীপুরে ইন্টারনেট-ডিস ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্রিক বিরোধের জেরে রাকিব মোল্লা (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর সদর থানাধীন ৩১ নং ওয়ার্ডের  দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক বলে জানায় স্থানীয়রা। তিনি দক্ষিণখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। 

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় দীর্ঘদিন ধরে ইমতিয়াজ (৩২) ও সেলিম (৩২) নামের দুই আওয়ামী লীগ কর্মী ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্প্রতি রাকিব মোল্লা ওই ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

একপর্যায়ে শুক্রবার রাতে রাকিব দক্ষিণখান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ইমতিয়াজ, সেলিমসহ আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। এসময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৫,  10:37 PM