ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

নরসিংদীতে টিকটকে পরিচয়, ঘুরতে গিয়ে প্রেমিক ও প্রেমিকের বন্ধু কর্তৃক ধর্ষণের শিকার কিশোরী 

#
news image

নরসিংদীর পলাশে  টিকটকে পরিচয়ের পর কথিত প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রেমিক ও তার বন্ধু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন কিশোরী(১৩)। এই অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত তার বন্ধু ।

শনিবার (১২ এপ্রিল)  বিকেলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

জানা যায়, ধর্ষণের পর প্রেমিকা অসুস্থ হয়ে গেলে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুরে আশিক দেওয়ান শান্তকে আটক করে পুলিশ। আটককৃত শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হয় এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার আশিক মেয়েটিকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। পরে চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। এসময় আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আজ শনিবার সকালে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদী প্রতিনিধি:

১২ এপ্রিল, ২০২৫,  10:52 PM