ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

সিরাজগঞ্জে হাতিড়িপেটা ও কুপিয়ে যুবককে হত্যা

#
news image

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক ব্যবসা বন্ধে পাহারা দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে আজমির হোসেন ওরফে বিপুল সরকার (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সরকার ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, মোকছেদ আলী বগা মেম্বরের ছেলে শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, রুবেল, কাউসার, তরিকুল, মফিজসহ এলাকার ২৫-৩০ জন মাদকের ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। মাদক ব্যবসা বন্ধে পাহারা দেওয়ার জন্য বিপুল পরিমাণ বাঁশের মাচা তৈরির চেষ্টা করে। মাদক কারবারিরা তাতে বাধা দেয়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার রাত ৮টার দিকে তারা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তিনি।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী আজ শনিবার দুপুরে বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাতে ঘটনাস্থলে গেলে বিপুলের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৫,  2:10 AM