ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ভোলায় প্রশাসনের উদ্যোগে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

#
news image

ভোলায় প্রশাসনের উদ্যোগে
দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
আরিফ মাহমুদ জয় (জেলা প্রতিনিধি) ভোলায় ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনজনের প্রাণহানিসহ বহু বাড়িঘর, সড়ক, মাছের ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসলসহ প্রচুর গাছপালার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
গতকাল (২৯ও৩০শে  মে) দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে রিমেলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো সাইদুজ্জামান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলাম ও উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ সরদার সহ স্থানীয় এলাকাবাসী।
এরপূর্বে মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের রিমেলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শণ সহ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলাম ও দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু সহ স্থানীয় এলাকাবাসী।
এদিকে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী ঘূর্ণিঝড়ে জেলায় সব মিলিয়ে ৭ হাজার ৪৬৫টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ঘরবাড়ি আংশিক এবং ২ হাজার ৪৬৫ টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৫ হাজার ৮৬০ টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের। ক্ষতি হয়েছে ১০ হাজার ৭৯১ হেক্টর জমির সবজি ও আউশ এবং বোরো ধানের ক্ষতি হয়েছে ১৪ হাজার ১০১ হেক্টর জমির। ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত দূর্গত মানুষের মধ্যে ৩৭৫ টন চাল, নগদ ১৮ লাখ টাকা, শিশু খাদ্য, গো-খাদ্য বিতরণ করা হয়েছে। এই দুর্যোগে প্রশাসন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।

জেলা প্রতিনিধি

৩০ মে, ২০২৪,  11:17 PM