ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে মিললো দু'জনের মরদেহ

#
news image

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুই-স্থান থেকে দু'জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গভীর বন থেকে একজনের এবং শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে অপর আরো একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন - উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে মৃদুল সরকার (৩২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে মনির হোসেন (২২)। রিপন শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর গ্রামের গভীর বনের ভেতর থেকে মৃদুল সরকারের লাশ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মনিরের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃদুল সরকারকে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা।

প্রতিবেশীরা জানান, মৃদুল সরকার সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দ্বিতীয় মেয়াদে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তিনি। তারা আরো জানান, সিঙ্গাপুর যেতে পাঁচ-ছয় লক্ষ টাকা লোন করেছিলেন মৃদুল। কিছু দিন ধরে সংসারের অসচ্ছলতা ও ঋণের চাপে দ্বিধাদ্বন্দ্বে মানসিকভাবে বিষন্ন ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে দাবি স্বজনদেরও।

এদিকে, বুধবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ি থেকে মনির হোসেন (২২) নামের অপর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশের সদস্যরা। তার বিষয়ে রিপোর্ট লিখা-অবদি বিস্তারিত জানা সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘লাশ দুটি থানায় এনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর প্রতিনিধি :

২৪ এপ্রিল, ২০২৫,  6:04 PM