ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

আপনার মেয়েকে খুন করেছি, লাশ নিয়ে যান

#
news image

গাজীপুরের শ্রীপুরে ধারালো ‘অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যার স্বিকারোক্তি’ এর পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বলেছেন এক স্বামী এমন অভিযোগ পাওয়া গেছে। ঘাতক ব্যাক্তি তার নিজ শ্বশুরকে ফোন করে বলেন, ‘আপনার মেয়েকে আমি খুন করেছি। লাশটি এসে নিয়ে যান।’
 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া আনন্দ বাজার এলাকায় আবু হানিফের ভাড়া বাসায় ঘটে মর্মান্তিক, নির্মম, নির্দয় নিষ্ঠুরতম এমন ঘটনা।
 
নিহত নারী হলেন নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার আমিনুল ইসলাম খোকনের স্ত্রী।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম খোকন ও তার স্ত্রী নাদিরা আক্তার শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলেও জানা যায়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে স্ত্রী নাদিরাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন খোকন। এরপর শ্বশুরকে ফোন করে বলেন, ‘আপনার মেয়েকে আমি খুন করেছি। লাশটি এসে নিয়ে যান।’
 
এ ঘটনার পর খোকন নিজের মোবাইল ফোন বন্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। দুপুর ১১টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনার বিষয়ে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে স্থানীয় বাসিন্দারা ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর প্রতিনিধি :

২৪ এপ্রিল, ২০২৫,  6:10 PM