ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাট পৌরসভার ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

#
news image

বাগেরহাট পৌরসভার হরিনখানা এলাকায় ড্রেন নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেন নির্মান কাজে উল্লেখিত দরপত্র অনুযায়ী কাজ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। নিম্নমানের কাজসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে অভিযোগ করেছেন অত্র এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বাগেরহাট পৌরসভার ০২ নং ওয়ার্ডের হরিনখানা পশ্চিমপাড়া মেইনরোডে আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। ড্রেন নির্মান কাজে উল্লেখিত দরপত্রে মল্লিক বাড়ীর মোড় হতে নারায়নবাড়ী পর্যন্ত কাজ হওয়ার কথা। কিন্তু সিডিউল না মেনে নির্ধারিত স্থানে কাজ না করে সম্পূর্ন বে-আইনীভাবে অন্য জায়গায় কাজ শুরু করেছে। অপ্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মানে এলাকাবাসীর উপকারের চাইতে ক্ষতির আশঙ্খা করছেন অত্র এলাকার বাসীন্দারা। তাই সঠিক নিয়ম মেনে ও দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেন নির্মানের আহবান এলাকাবাসীর।

হরিনখানা এলাকার বাসিন্দা রাকিব মল্লিক বলেন, মল্লিক বাড়ীর মোড় হতে নারায়নবাড়ী পর্যন্ত ৪১৫ মিটার কাজ হওয়ার কথা। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারনে নির্ধারিত স্থান থেকে কাজ শুরু না হয়ে উচু জায়গায় অপ্রয়োজনীয় স্থানে কাজ শুরু করছে। কাজটি সঠিকভাবে তদন্ত না করার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এলাকায় ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের না হওয়ায় চরম ভোগান্তীতে পড়তে হয় এ এলাকার বাসিন্দাদের। এখন বে-আইনীভাবে কাজ করার ফলে আরো চরম ভোগান্তীর মধ্যে পড়তে হবে বলে জানান তিনি।

এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক, মোঃ রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদার বলেন, প্রয়োজনীয় স্থানীয় ড্রেন নির্মান না করায় বর্ষা মৌসুমে পানিবন্দী হওয়ার উপক্রম হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের। নারায়নবাড়ী থেকে কাজ শুরু করে নতুন ড্রেনের সাথে মিলিত হওয়ার কথা থাকলে কিছু সরকারী অসাধু ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে এই কাজ করেছে। তারা বলেন, এদের ব্যক্তিগত স্বার্থ দ্বিদ্ধির জন্য অনিয়ম ও নিম্নমানের কাজ করছে। তাই এ ধরনের বে-আইনী কাজের সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাইল হক রিজভি বলেন, আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। কার্যাদেশ মেনে সঠিক ভাবেই কাজ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এ কর্মকর্তা। 

বাগেরহাট প্রতিনিধি :

২৫ এপ্রিল, ২০২৫,  6:50 PM