ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ, আটক এক

#
news image

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আটককৃত মোঃ রাসেল সেখ (৪০) পিতা মোঃ সোহরাব সেখ দেখানো স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ আল আজাদ (৬০) মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চরবামনদী গ্রামের যুবক রাসেল সেখ কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল সেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান জানিয়ে দেয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, “শেখ আল আজাদের নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল সেখ কে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে কঠুকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।”

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মাহমুদুর রহমান(তুরান) , ফরিদপুর :

২৯ এপ্রিল, ২০২৫,  11:36 PM