ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে যুবকের মৃত্যু - মরদেহ উদ্ধার

#
news image

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর (তারাগুনিয়া) জোনাল অফিসের আওতাধীন তারাগুনিয়া সাব-ষ্টেশনে তার পেচানো অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে তারাগুনিয়া সাগর ফিলিং ষ্টেশন সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনে ট্রান্সফরমারের নিচে তার পেচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের ধারনা  সংঘবদ্ধ চোরেরা তার চুরি করতে এসেছিল। একজন বিদ্যুতায়িত হলে অন্যরা পালিয়ে গেছে।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, সাব-ষ্টেশনের ট্রান্সফরমার এর সাথে কপার তার আর্থিং করা থাকে। সেই তার কেটে নেবার সময় একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় এষনও পাওয়া যায়নি। তবে, পরিচয় বের করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া 

০১ মে, ২০২৫,  6:28 PM