ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

#
news image

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি-বহরে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীদের একাংশ ও জেলা কমিটি।
 
রবিবার (৪ মে) রাত ৮টার দিকে বোর্ড বাজার আইইউটির সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
 
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, ‌‘ওনারা যে এদিকে আসবেন আমরা তা অবগত ছিলাম না। গাজীপুরে তার (হাসনাত আব্দুল্লাহ) কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তিনি আরো বলেন, তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কি-না জানি না।'
 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার বিষয়ে জিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ্। ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এসময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাতের হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে এ ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টায় চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম, মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ, রোকন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ও এনসিপির অন্যান্য নেতাকর্মীরা।

গাজীপুর প্রতিনিধিঃ

০৫ মে, ২০২৫,  12:32 AM