ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছে একদল শিক্ষার্থী।

আজ শনিবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে 'সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘মুক্তিরও মন্দিরে সোপানে তলে’ গানটি গেয়ে সাম্যর প্রতি সম্মান জানান শিক্ষার্থীরা।

সমাবেশে সাম্যর স্বজন, বিভাগের শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। তারা সাম্যকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

সাম্যর বন্ধু আবিদুর রহমান মিশু বলেন, 'সাম্য ছিলেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলনের সময় তিনি বন্ধুদের ভরসার জায়গা ছিলেন। আজ যারা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আছেন, তাদের ক্ষমতায় আসার পেছনেও সাম্যদের অবদান রয়েছে। কিন্তু সাম্য হত্যাকাণ্ডে তাদের নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক।'

স্মৃতিচারণা করতে গিয়ে সাম্যের সহপাঠী, শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।

এসময় সাম্যর আরেক সহপাঠী অভিযোগ করে বলেন, 'প্রশাসন যতটুকু ব্যবস্থা নিয়েছে, সবই শিক্ষার্থীদের চাপের মুখে। তারা স্বতঃস্ফূর্তভাবে কিছুই করেনি।'

বিজয় একাত্তর হলের ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদি মায়েন জানান, আজ ১৭ মে রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব হলে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ মে, ২০২৫,  2:59 AM