ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুমিল্লায় ৮৫,৬৬,০০০ টাকার ভারতীয় বাজি আটক

#
news image

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৮৫ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ বুধবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি ও কটক বাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 

বুধবার দুপুরে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চার কিলোমিটারের মধ্যে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২৮ হাজার ৩৪৪টি ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার বাজি আটক করে। 

যার মূল্য ৮৫ লাখ ৬৬হাজার ৮৮০ টাকা।

১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এ অভিযানে পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

কুমিল্লা প্রতিনিধি :

২২ মে, ২০২৫,  8:03 PM