ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কানসাটে ১১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী হবু পলাতক

#
news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত নারীর স্বামী পালিয়ে যান। আটক হওয়া চাঁদনী বেগম ও তার স্বামী হাবিবুর রহমান হবু দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।

বুধবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক  ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে কানসাট গোপালনগর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার বড় একটি চালানসহ চাঁদনী বেগমকে আটক করা হয়।

পলাতক হাবিবুর রহমান হবু ও আটক চাঁদনী বেগম স্বামী-স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর গ্রামে।

অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং প্রশাসনের নজর এড়াতে বাড়ি ভাড়া নিয়ে নানা কৌশলে তা পরিচালনা করছিলেন।

এ ঘটনায় পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২৩ মে, ২০২৫,  3:16 AM