ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন

#
news image

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতাকেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আইসিইউ, সিসিইউ ও পিসিসিইউ ওয়ার্ড পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হৃদরোগ একটি মারাত্নক রোগ। এ রোগে আক্রান্তরা মারাত্নক ঝুঁকিতে থাকেন। এটি অন্য রোগের মত নয়। তীব্রভাবে আক্রান্তরা খুব বেশি সময় পান না। রাজশাহীতে হৃদরোগীদের চিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।এছাড়াও তিনি বলেন, গবেষণায় দেখা যায়, বিভিন্ন কারণে প্রতি পাঁচ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুকিতে রয়েছে। হৃদরোগের ঝুকি বাড়ে এমন খাদ্যভাস পরিহার করতে হবে। তামাকজাত দ্রব্যাদি আমাদের হৃদরোগের ঝুকি বাড়ায় ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে। পরিমিত খাদ্যভাস, শারিরীক পরিশ্রম, ব্যায়াম আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এ হাসপাতালের উন্নয়নে
সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী আয়োজিত আলোচনা ও পরামর্শমূলক সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। সম্মানীয় অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট ও ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ রইছ উদ্দিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইসিইউ প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডাঃ আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, জনসংযোগ সম্পাদক মোঃ আক্কাস আলী, নির্বাহী সদস্য এসএম এহসান কবির, প্রফেসর ড. আবু বাক্কার সিদ্দিক, মোঃ সেলিম রেজা খান, ডাঃ এম মুর্শেদ জামান মিঞা,
মোঃ মনোয়ার হোসেন সেলিম ও হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী থেকে বাবুল

২৫ নভেম্বর, ২০২৪,  3:51 AM

news image
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউ