ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

নেত্রকোনায় ১০৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

#
news image

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম (৩০ জুলাই) বুধবার সকাল সাড়ে ৮টায় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এরই এক পর্যায়ে সন্দেহ ভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০৯ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক কারবরীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মোঃ শান্ত মিয়ার পুত্র মোঃ তপন মিয়া (২৬) ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ রাকিব হোসেন (৩৯)। এ সময় মাদক পাচারে জড়িত থাকায় অটোরিকশাটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। এরই অংশ হিসেবে মাদকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

৩১ জুলাই, ২০২৫,  10:21 PM