ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

জুলাই শহীদদের গণকবর, ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।

এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

একইসঙ্গে তিনি বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।

আজ শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে  তিনি এসব কথা বলেন ।

রায়েরবাজারে ১১৪ জনের কবর দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরো সরব হওয়া দরকার।

গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এর আগে উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  8:08 PM