ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ও হামদ-নাত

#
news image

জেলায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, ইসলামি সংগীত, আবৃত্তি ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেলে কবি নজরুল ইনস্টিটিউটের কুমিল্লা কেন্দ্রে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সংগীতশিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য্য, এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক জি এম সামদানী, কুমিল্লা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া শাখার সভাপতি নজির আহমেদ এবং সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি নজরুল ইনস্টিটিউটের কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কণ্ঠস্বর, তিনি একাধারে প্রেমের কবি, আবার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী কবি। তাঁর জীবন ও সাহিত্যকর্ম প্রজন্মকে ন্যায়, সাম্য ও ভালোবাসার পথে পরিচালিত করে।

অনুষ্ঠানে ইসলামি সংগীত, হামদ-নাত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা।

কুমিল্লা প্রতিনিধি :

২৮ আগস্ট, ২০২৫,  9:36 AM