ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসাবে নিয়োগকৃত কর্মকর্তার পদবি এবং সংশোধনকারী কর্তৃপক্ষের জন্য নির্ধারিত এলাকা বা অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ ধরে ১৮ নভেম্বর ২০২৫ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা-৩ (জ) বিধান মতে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হলো।’

ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১ নভেম্বরের মধ্যে সর্বশেষ ভোটার যোগ্য ব্যক্তি, যাদের বয়স ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং এতে কোন অন্তর্ভুক্তির সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য রিভাইজিং অথরিটির কাছে আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর। 

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। 

নিজস্ব প্রতিবেদক :

১৩ অক্টোবর, ২০২৫,  9:35 PM