ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক 'চিটার'

#
news image

বর্তমান সমাজে মানুষের জীবনাচরণের বাস্তব চিত্র নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরে বারহাট্টায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘চিটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার একমাত্র সংগঠন কংস থিয়েটারের আয়োজনে ‘চিটার’ নাটকটিতে অভিনয় করেছেন কংস থিয়েটারের নাট্যকর্মীরা।

কংস থিয়েটারের আয়োজনে কংস থিয়েটার মঞ্চে রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাট্যকার প্রদীপ সরকার শ্যামল রচিত ও নির্দেশিত নাটক ‘চিটার। দক্ষ অভিনেতাদের অভিনয় দর্শকদের আবেগতাড়িত করে তোলে। নাটকের শুরু থেকেই ফুটে ওঠে সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও মানসিক দমবন্ধ বাস্তবতার প্রতীকী দৃশ্য। শব্দ, সংগীত ও অভিনেতাদের অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র।

কংস থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার প্রদীপ সরকার শ্যামল বলেন, আমাদের নাটকটি একটি শিক্ষামূলক নাটক। নাটকটিতে মানুষের যাপিত জীবনের আলো-আধাঁরির কারসাজিতে ফুটে উঠেছে বর্তমান সামাজ জীবনের বহু প্রাপ্তি-অপ্রাপ্তির দৃশ্য।

প্রদর্শনী শেষে কথা হয় কয়েকজন নাটক প্রিয় দর্শকের সাথে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই নাটকটি যেন বর্তমান সমাজ ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। নাটকটিতে ফুটে উঠেছে সমাজ জীবনের বর্তমান সময়ের নির্মম আয়না। অনেকদিন পর নাটক দেখলাম। নাটকটি মনোযোগ সহকারে উপভোগ করলাম এবং তৃপ্ত হলাম।

কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক বলেন, “চিটার” নাটকটি শুধুমাত্র বারহাট্টাতেই সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে আমাদের। এ লক্ষ্যে নাট্য দলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি।

দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাধারণ জনগণ।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১০ নভেম্বর, ২০২৫,  12:06 PM