ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

৬০ হাজার ইয়াবাসহ যুবককে আটক করেছে ডিবি পুলিশ

#
news image

পিরোজপুর শহর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করবেন।

পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

১৬ নভেম্বর, ২০২৫,  9:21 PM