ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বাগেরহাটে নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন

#
news image

বাগেরহাটে নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপি শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)‘বাগেরহাটের সভাপতি শেখ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, আই আর ভি এর নির্বাহী পরিচালক মেরিনা যুথি, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরল হাসান মিলন প্রমুখ।

সম্মেলনে, নির্বাচন নির্বাচনী বিভিন্ন কাজে নারী যুবকদের অংশগ্রহন বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে অংশগ্রহন করা মাহফুজ নামের এক যুবক বলেন, দীর্ঘদিন ধরে ভোটাররা তাদের পছন্দ মত ভোট দিতে পারে নাই। অনেককেই জোর করে একটি রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিয়ে যাওয়া হতো। আমরা ধরণের কাযক্রম বন্ধ চাই।

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা দক্ষতার বিষয় বিবেচনায় নিতে হবে। এমন প্রার্থীকে ভোট দিতে হবে যে নির্বাচিত হওয়ার আগে পরে মানুষের জন্য কাজ করবে।

আইআরভি নির্বাহী পরিচালক মেরিনা যুথি বলেন, আমাদের দেশে জনসংখ্যার হিসেবে নারী পুরুষ সমান-সমান। তারপরও রাজনীতিতে নারীদের অংশগ্রহন খুবই সামান্য। রাজনীতি সামাজিক সকল কাজে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করতে হবে। এজন্য নারীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে কাজ করার আহবান জানান এই উন্নয়নকর্মী।

এর আগে নাগরিক সম্মেলন উপলক্ষে আইআরভির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। 

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৫ নভেম্বর, ২০২৫,  6:37 AM