ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

হবিগঞ্জে বাস চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু; বিক্ষুব্ধদের সড়ক অবরোধ 

#
news image

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ শিক্ষার্থী জাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় পৌর বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বেলা ৩টার দিকে নিহত জাহিদুলের সহপাঠীসহ অন্যান্যরা এ অবরোধ করেন। এসময় তারা অভিযোগ করে বলেন, দুপুরে ধুলিয়াখাল বাইপাস সড়কে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস চাপা দেয় মোটর সাইকেল আরোহী জাহিদুলকে। তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম আরেকজনকে সাথে নিয়ে হবিগঞ্জ শহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জাহিদুল ইসলাম মাসুম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাঁও আ: সহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ: সহিদ সাহেব এর ছেলে।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

১০ মে, ২০২৬,  8:09 PM