ঢাকা ০৫ জুন, ২০২৬
শিরোনামঃ
প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস যুদ্ধে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : খামেনি নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ মোসাদ্দেকের আগামীকাল শিল্পকলায় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্মরণ হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

#
news image

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুন, ২০২৬,  8:57 PM