ঢাকা ১৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সাবেক ভূমিমন্ত্রীর ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেজা ও জেনসন অ্যান্ড নিকলসনের চুক্তি: ১৩.৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি জবি’র সাংবাদিকতা বিভাগের ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন 'ফাইনালের আগেই ফাইনাল'- ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী

#
news image

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং সিলেটের মৌলভীবাজারে বন্যাকবলিত দুর্গত মানুষের সহায়তায় নিবিড়ভাবে মানবিক ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের প্রত্যক্ষ নির্দেশনায় আজ সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। এই বিশেষ ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সশরীরে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরের উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বন্যাকবলিত শত শত পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী, বিশুদ্ধ খাবার পানি এবং প্রয়োজনীয় জরুরি জীবনরক্ষাকারী ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের চলমান দুর্গত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়মতান্ত্রিক ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আইএসপিআর আরও উল্লেখ করেছে, যেকোনো মুহূর্তে দুর্গম এলাকা থেকে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ রেসকিউ টিম এবং হেলিকপ্টারসমূহকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বিমান বাহিনীর ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল’ সার্বক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছে, যা দেশের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণে নিয়োজিত রয়েছে।

দেশের জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাবে বলে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

১৩ জুলাই, ২০২৬,  9:53 PM