'ফাইনালের আগেই ফাইনাল'- ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন
নিজস্ব প্রতিবেদক :
১৩ জুলাই, ২০২৬, 9:18 PM

বিশ্বকাপ ফুটবলের হাইভোল্টেজ প্রথম সেমিফাইনালে কাল মঙ্গলবার (১৪ জুলাই) মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আমেরিকার টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি (AT&T) স্টেডিয়ামে টুর্নামেন্টে টিকে থাকা সেরা দুই দলের এই লড়াইকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা আখ্যা দিয়েছেন ‘ফাইনালের আগেই ফাইনাল’। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও ভয়ংকর আক্রমণভাগকে রুখে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে লুইস ডি লা ফুয়েন্তের অপরাজেয় স্পেন।
নীল জার্সিধারী ফ্রান্স এবার ব্যক্তিগত নৈপুণ্যের দুর্দান্ত ঝলক দেখিয়ে অনায়াসে শেষ চারে জায়গা করে নিয়েছে। ফরাসিদের অলস্টার আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি ইতোমধ্যে ছয় ম্যাচে একাই করেছেন আটটি গোল। এমবাপ্পের সাথে আক্রমণভাগে ত্রাস ছড়াচ্ছেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে, ওসমানে ডেম্বেলে এবং পিএসজি জুটি ব্র্যাডলি বারকোলা ও ডিসায়ার ডুয়ে।
অন্যদিকে, লাল জার্সিধারী স্পেন খেলছে সম্পূর্ণ দলগত শক্তির ওপর ভর করে। রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইজের নিখুঁত পাসিংয়ের ওপর গড়ে ওঠা স্প্যানিশ মিডফিল্ড এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা। যা প্রতিপক্ষকে বোকা বানিয়ে টিনএজার উইঙ্গার লামিন ইয়ামালের জন্য নিয়মিত গোলের সুযোগ তৈরি করে দিচ্ছে। ফলে কালকের ম্যাচটি হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক ধ্রুপদী লড়াই।
কাজটি সহজ না হলেও সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে নিজেদের মুখোমুখি রেকর্ডের কারণে ফুরফুরে মেজাজে আছে স্পেন। গত বছর উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল তারা। এর আগে ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও ফরাসিদের ২-১ ব্যবধানে বিদায় করে শিরোপা জিতেছিল স্প্যানিশরাই। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করার পর স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল বলেন, “আমাদের কোনো ভয় নেই। দুটি সম্ভাবনা আছে— হয় তারা টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে উঠবে, নয়তো আমরা তাদের টানা তিনবার হারাব। দেখা যাক কী হয়।” স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তেও আত্মবিশ্বাসের সুরে বলেন, “সেমিফাইনালে তাদের হারানোর সামর্থ্য একমাত্র আমাদেরই রয়েছে।”
এদিকে দিদিয়ের দেশ্যমের অধীনে তিনটি বিশ্বকাপের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ফ্রান্স। এই বিশ্বকাপ শেষেই ফরাসি কোচের পদ ছাড়ার কথা রয়েছে দেশ্যমের। জার্মানি ও ব্রাজিলের পর বিশ্বকাপ ইতিহাসে টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করে অনন্য এক রেকর্ড গড়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের মাঝপথে মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরে গিয়েছিলেন কোচ দেশ্যম, তবে এক ম্যাচ পরই শোক সামলে আবার দলের সাথে যোগ দেন। কোচের প্রতি ভালোবাসা উজার করে দিয়ে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেন, “যাই ঘটুক না কেন, এই দলের ডিএনএ-তেই আছে সবাই একসঙ্গে থাকা এবং কোচের পাশে দাঁড়ানো।”
সব মিলিয়ে কাল টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ফরাসিদের ‘ডিএনএ’ আর স্প্যানিশ ‘টিকিটাকা’র লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেদিকেই তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।