গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
১৪ জুলাই, ২০২৬, 8:55 PM

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুরা বাসস্টেশনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো প্রকার স্বচ্ছতা বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ না করে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কাজী মামুন নামের এক ব্যক্তিকে এই টেন্ডার দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় এখনো রাজনৈতিক বিবেচনায় ও পর্দার আড়ালে টেন্ডারবাজি চলছে। নিয়মকানুনের তোয়াক্কা না করে বিতর্কিত ব্যক্তিকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা অবিলম্বে এই "অবৈধ" টেন্ডার বাতিল করার জোর দাবি জানান এবং পুরো প্রক্রিয়ার পেছনে থাকা দায়ীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। যদি দ্রুততম সময়ের মধ্যে এই টেন্ডার বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় টেন্ডার আহ্বান করা না হয়, তবে গাজীপুরের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির,সহ সভাপতি রেজাউল করিম ফাত্তা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিপ্লব সরকার দিপু ও আমজাদ সরকার ,মো. তাইজুল ইসলাম ,সাইফুল ইসলাম নয়ন ,৫০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন ,সাধারণ সম্পাদক জাকিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই বিক্ষোভকে কেন্দ্র করে ওই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।