মুছাপুরে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
১৪ জুলাই, ২০২৬, 8:56 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকায় নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ রক্ষায় দ্রুত স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুছাপুর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীর অব্যাহত ভাঙনে এলাকার বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। প্রতি বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে আর কোনো বিলম্বের সুযোগ নেই। দ্রুত মুছাপুর এলাকায় একটি টেকসই স্লুইসগেট নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু কাওছার মামুন, সোহেল ও নুরনবী। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ, জনজীবন ও কৃষিজমি রক্ষা এবং মুছাপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে নদীভাঙনের ভয়াবহতা থেকে মুছাপুরের মানুষ স্থায়ীভাবে সুরক্ষা পায়।

সম্পর্কিত