ঢাকা ১৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে সহকারী কমিশনারের সাথে নিসচা'র মতবিনিময়  দেশের আরও চার পোশাক কারখানা পেল লিড সনদ, সংখ্যা বেড়ে ২৯০ এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ২৪ বছরের প্রতীক্ষার অবসান, সেমিতে স্পেনের মুখোমুখি ফ্রান্স বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো ১৬ জুলাই খুলে দেওয়া হবে বাহুবলে ডিবির অভিযান: পিকআপসহ ১০৫ বোতল মদ জব্দ, আটক ১

চরভদ্রাসনে প্রাথমিক বৃত্তিতে শীর্ষে খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৮ পরীক্ষার্থীর ৬ জনই সফল

#
news image

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ছাত্রী ও ১ জন ছাত্র ট্যালেন্টপুলে এবং ১ জন ছাত্রী সাধারণ কোটায় বৃত্তি অর্জন করেছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর চরভদ্রাসনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪৪০ জন শিক্ষার্থী নির্বাচিত ছিল। তাদের মধ্যে ১৭৬ জন ছেলে ও ২৬৪ জন মেয়ে। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ জন ছেলে ও ১১৮ জন মেয়ে।
 
প্রকাশিত ফলাফলে দেখা যায়, চরভদ্রাসন উপজেলায় মোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২০ জন ট্যালেন্টপুলে এবং ২০ জন সাধারণ কোটায় বৃত্তি অর্জন করেছে।
 
 চরভদ্রাসনের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী চর অঞ্চলের বিদ্যালয় গুলোর মধ্যে থেকে এ বছর ইমরান খাটডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন ও চর হরিরামপুর বিদ্যালয় থেকে ১ জন বৃত্তি পেয়েছে ।
 
বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ৬ টি বৃত্তি অর্জন করে শীর্ষস্থান দখল করেছে। এছাড়া বিএসডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌলভীরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন করে, উত্তর চর সুলতানপুর, বিএমডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন করে, গোলাপবাগ তারারমেলা, আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইমানখারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন করে এবং পূর্ব বিএসডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
 
দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, "শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ সাফল্য এসেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। পুনরায় চালু হওয়া পরীক্ষায় চরভদ্রাসনের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"
 
চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান বলেন, "শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং আমাদের সার্বিক তদারকির ফলেই এ সাফল্য এসেছে। যেসব বিদ্যালয়ের ফলাফল এবার প্রত্যাশিত হয়নি, তারা আগামীতে আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।"

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

১৪ জুলাই, ২০২৬,  9:00 PM