ঢাকা ২০ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেলা ও জুয়ার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই: বদরগঞ্জ উপজেলা শাখা

#
news image

রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি এলাকায় আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা এবং এর আড়ালে লটারির নামে জুয়ার আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো—উক্ত মেলার উদ্বোধন, অনুমোদন কিংবা আয়োজনের সঙ্গে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বা দলের সম্পৃক্ততার দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

আজ এক বিবৃতিতে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সুস্পষ্টভাবে জানায়, উক্ত মেলার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং এখনও নেই। মেলার অনুমোদন, উদ্বোধন বা পরিচালনার কোনো ধাপে জামায়াতের কেউ জড়িত নন। মূলত, মেলা সংশ্লিষ্টরা সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই অনুমোদন গ্রহণ করেছেন এবং এ প্রক্রিয়ায় তারা সরকারদলীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পেয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতিগতভাবে লটারির নামে জুয়া, হাউজি কিংবা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ঘোর বিরোধী। মেলার আড়ালে পরিচালিত এ ধরনের জুয়ার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হওয়া উচিত এবং এ বিষয়ে সাধারণ মানুষের দাবির সঙ্গে দল একাত্মতা প্রকাশ করছে।

বিষয়টি জানার পর রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মেলার আড়ালে লটারির নামে জুয়ার কার্যক্রম বন্ধের দাবিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদনও প্রদান করেছেন। পাশাপাশি জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলা প্রশাসক (ডিসি), বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গেও তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, মেলার আড়ালে লটারির নামে জুয়া চলতে থাকলে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে, সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ধরনের অনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী সবসময় জনগণের নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও জুয়া, মাদক, অশ্লীলতা ও সমাজবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের এই আপসহীন অবস্থান অব্যাহত থাকবে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

১৮ জুলাই, ২০২৬,  8:50 PM