গাজীপুর মহানগর কৃষক দলের পূনাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা
গাজীপুর প্রতিনিধি :
২৭ জুলাই, ২০২৬, 8:37 PM

গাজীপুর মহানগর কৃষক দলের ৬ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাশিমপুরের কৃতি সন্তান,দূর্দিন দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ, গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক কমিটির সাবেক ১ নং যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা।
২৫ শে জুলাই কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত ঐ সাটিফাই পত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ভেরিফাই পেইজে প্রকাশিত হয়েছে। কমিটির অন্য সদ্যসরা হলেন, মোঃ আতাউর রহমান সভাপতি, সিনিয়র সহ সভাপতি ময়েজউদ্দিন তালুকদার,সহ সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
এ ব্যাপারে সেলিম রেজা বলেন,দীর্ঘদিন কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত,কখনো পদপদবীর আশা করিনি। ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সব সময় প্রথম সাড়িতে ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করেছে। তিনি আরও বলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জননেতা জনাব শওকত হোসেন সরকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।