আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’
অর্থনীতি প্রতিবেদক :
২৭ জুলাই, ২০২৬, 11:15 PM

রাজধানীতে আগামী আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। আগামী ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ এ মেলা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ‘স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া’-এর প্রথম সভা শেষে এ মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তিনি কমিটির কর্মপরিকল্পনা উপস্থাপন করে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ নিশ্চিতকরণ ও গুজব প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে মিডিয়া কমিটিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রিহ্যাব সূত্র জানায়, চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, আবাসন-সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, সহজ শর্তে গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগসংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।
সভায় আসন্ন মেলা সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা নিশ্চিত করা এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।