যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :
২৭ জুলাই, ২০২৬, 8:59 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষি খাতের সার্বিক উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল জানান, কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। এর পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং সরকার সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে। কৃষিকে একটি লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
বিএনপিকে একটি প্রতিষ্ঠিত ও গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি জনগণের বিপুল ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। জনগণের রায়ে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। এ সরকার সম্পূর্ণ কৃষিবান্ধব ও জনকল্যাণমুখী। যারা রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেয়, তাদের জ্ঞানের গভীর অভাব রয়েছে অথবা তাদের চিন্তাভাবনা সেভাবেই গড়ে উঠেছে।”
এর আগে সকালে মন্ত্রী রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত আঞ্চলিক পল্লী মেলার শুভ উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।