পূবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৩
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি :
২৭ জুলাই, ২০২৬, 9:47 PM

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিসকুল এলাকার মিলন মাঝি (২১) ও অপূর্ব চক্রবর্তী (১৯) এবং টাঙ্গাইলের দেলদুয়ার থানার মীর কুমুল্লী এলাকার বাসিন্দা মো. ইয়ামিন ইসলাম (১৯)। গ্রেপ্তার হওয়া তিনজনই পূবাইল এলাকার চামুড্ডা গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত ডিউটি চলাকালে চামুড্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কের পাশে এক চায়ের দোকানের বেঞ্চে বসে অনলাইন জুয়া খেলা অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের ডিজিটাল লেনদেন অ্যাপস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে ই-ট্রানজেকশনের মাধ্যমে নিয়মিত অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।
ঘটনার বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। জুয়া খেলা ও পরিচালনার কাজে ব্যবহৃত স্মার্টফোনগুলো জব্দ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।