ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

ফকিরহাটে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ

#
news image

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার মোট ৭০০ জন কৃষকের হাতে সরকারি এই প্রণোদনা তুলে দেওয়া হয়।

সার ও বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রোকনুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭০০ জন নিবন্ধিত কৃষকের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি (DAP) সার ও ১৫ কেজি পটাশ (MOP) সারের পাশাপাশি লাউ, মিষ্টি কুমড়া, কলমি শাক, পুঁইশাক, বেগুন, শসা ও চালকুমড়াসহ বিভিন্ন উচ্চফলনশীল গ্রীষ্মকালীন ও শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। এই উন্নত জাতের বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে কৃষকেরা নিজ নিজ জমিতে ফলন বৃদ্ধি করতে পারবেন বলে আমরা আশা রাখছি।"

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৭ জুলাই, ২০২৬,  9:57 PM